বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে প্রায় ২ লাখ টাকার নকল সিগারেট উদ্ধার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার নকল সিগারেট উদ্ধার
ফরহাদ খান, নড়াইল।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এলাকা থেকে এক লাখ ৭৪ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ডিবি পুলিশের সদস্যরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে লোহাগড়ার কাশিপুর গ্রামের তরিকুল ইসলামের বাড়ি থেকে বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট জব্দ করেন। এর মধ্যে রয়েছে-গুডলাক নামের নকল ১৪ হাজার সিগারেট, সেনর গোল্ড ৩২ হাজার, ভরসা সিগারেট সাড়ে ৭ হাজার ৫০০ ও জেস ব্লাক সাড়ে ৪ হাজার। মোট ৫৮ হাজার সিগারেটের মূল্য এক লাখ ৭৪ হাজার টাকা। তবে অভিযুক্ত তরিকুল (৩৫) পলাতক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, ডিবির ওসি মোঃ আমিনুজ্জামান, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আর্জু, সুলতান আহম্মেদ রিন্টু প্রমুখ।






আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার 