বৃহস্পতিবার ● ১২ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঘোড়ার গাড়ীর সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালকের মৃত্যু
পাইকগাছায় ঘোড়ার গাড়ীর সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালকের মৃত্যু
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় ঘোড়ার গাড়ীর সাথে ধাক্কা লেড়ে চলন্ত মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার প্রধান সড়কের আগড়ঘাটা সংলগ্ন শিলেমানপুর মোড়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের স্বদেশ কুমার দাশ এর ছেলে প্রকাশ কুমার দাশ (৩৩) বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে মোটর সাইকেল যোগে খুলনায় যাচ্ছিল। পথিমধ্যে শিলেমানপুর মোড় নামক স্থানে পৌছালে পাশের রাস্তা দিয়ে হঠাৎ একটি ঘোড়ার গাড়ী প্রধান সড়কে ওঠে। এ সময় চলন্ত মোটর সাইকেলটি ঘোড়ার গাড়ীতে স্বজরে ধাক্কা খায়। এতে প্রকাশ মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তে পরিবারের আপত্তি থাকায় লাশ নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।






নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত 