শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম
প্রথম পাতা » অপরাধ » ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম
৬৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম

---
এস ডব্লিউ নিউজ ॥
অবশেষে অঙ্গিকারনামা ও ক্ষমা চেয়ে রেহাই পেলেন শিক্ষা কর্মকর্তার স্বামীর উপর হামলাকারী প্রভাষক ময়নুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় সম্মানজনক, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ঘটনাটি নিষ্পত্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনার নিষ্পত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রভাষক ময়নুল ইসলাম তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, এ ধরণের ঘটনা আর ঘটবে না তার প্রতিশ্র“তি ও ক্ষমা চেয়ে বাবলু ঘোষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত রায়, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আরডিও কর্মকর্তা সুব্রত কুমার, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাকে কেন্দ্র করে ময়নুল ইসলাম সহকারী শিক্ষা অফিসার শোভা রায়কে প্রতিপক্ষ মনে করে দীর্ঘদিন তার সাথে বৈরী আচারণ করে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন গত ২৭ মার্চ রাত ৯টার দিকে শোভা রায়ের স্বামী বাবলু কুমার ঘোষ বাজার থেকে বাসায় আসার সময় উপজেলা পরিষদ এলাকার নির্বাচন অফিস সংলগ্ন এলাকায় পৌছালে ময়নুল ইসলাম বাবলু ঘোষর উপর চড়াও হয়ে মারপিট করে। এ ঘটনায় পাইকগাছা আদালতে পাল্টাপাল্টি মামলা হয়। সৃষ্ট ঘটনা সুষ্ঠ ও শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

আর্কাইভ