শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » বিবিধ » ঈদ উপহার পেয়ে খুশি নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকেরা
প্রথম পাতা » বিবিধ » ঈদ উপহার পেয়ে খুশি নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকেরা
৫৬৫ বার পঠিত
মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদ উপহার পেয়ে খুশি নড়াইলের পুনর্বাসিত ভিক্ষুকেরা

---
ফরহাদ খান, নড়াইল।
পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নড়াইলে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী, চাল, পোশাকসহ ঈদ উপহার প্রদান করা হয়েছে। জেলা ও সদর প্রশাসনের আয়োজনে সোমবার (৪ জুন)  দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। নড়াইল সদরের ১০২ জন পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এসব উপহার ও খাদ্যদ্রব্য বিতরণ করেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী।
ইফতার সামগ্রী ও ঈদ উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন ভিক্ষুকেরা। তারা বলেন, নড়াইলের তৎকালীন এডিসি স্যার সিদ্দিকুর রহমান ও ডিসি স্যারের সহযোগিতায় নড়াইল জেলা ভিক্ষুকমুক্ত করা হয়। এখন আমরা কেউ রাস্তাঘাটে, বাসসহ অন্যান্য স্থানে ভিক্ষা করি না। আমাদের গরু, ছাগল, দোকানঘর, থাকারঘরসহ বিভিন্ন কাজের ব্যবস্থা করে দিয়েছে।  আর এবার রোজায় এবং ঈদ আসার আগে ডিসি স্যার (এমদাদুল হক চৌধুরী) আমাদের অনেক কিছু দিচ্ছেন। অনেক খুশি হয়েছি আমরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান প্রমুখ। ইফতার ও ঈদ উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৩০ কেজি চাল, এক লিটার সায়াবিন তেল, এক কেজি করে ছোলা, চিনি, সেমাই ও ডাল, একটি করে শাড়ি ও লুঙ্গি এবং একশত টাকা। পর্যায়ক্রমে নড়াইলের অন্যান্য পুনর্বাসিত ভিক্ষুকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। নড়াইলে পুনর্বাসিত প্রায় ৮০০ ভিক্ষুক আছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ