সোমবার ● ১৮ জুন ২০১৮
প্রথম পাতা » খেলা » শহীদ এমএ গফুর স্মৃতি প্রীতি ফুটবল খেলায় পাইকগাছা চ্যাম্পিয়ন
শহীদ এমএ গফুর স্মৃতি প্রীতি ফুটবল খেলায় পাইকগাছা চ্যাম্পিয়ন
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভাষা সৈনিক শহীদ এমএ গফুর স্মৃতি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা স্পোর্টস একাডেমীর উদ্যোগে সোমবার বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে নির্ধারিত খেলায় পাইকগাছা উপজেলা ফুটবল একাদশ ২-১ ব্যবধানে কয়রা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। পাইকগাছা একাদশের পক্ষে ২টি গোল করেন কামরুল ইসলাম। খেলা শেষে পাইকগাছা স্পোর্টস একাডেমীর সভাপতি ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুগ্ম জেলা জজ ঢাকা শেখ মোঃ মুজাহিদ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, ব্যারিস্টার কাজী মারুফুল আলম, ব্যারিস্টার ইশফাক আহম্মেদ, শহীদ এম.এ গফুর স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, পাইকগাছা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক জিএম মোরশেদ বাওয়ালী, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মোজাফফার হাসান, অরুণ জ্যোতি মন্ডল, শিক্ষক অখিল কুমার সরকার। বক্তব্য রাখেন, তুষার কান্তি মন্ডল, গাজী আব্দুস সামাদ, শ্রীষ কান্তি রায়, জামিলুর রহমান রানা ও মোঃ শফি। ধারাভার্ষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।






১৬টি নৌকার অংশগ্রহণে আগামী ৭ নভেম্বর জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা
মধুমতীতে নৌকাবাইচ ঘিরে লাখো মানুষের ঢল, দুই পাড়ে জনসমুদ্র
নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 