শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
প্রথম পাতা » খেলা » জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী
১৬৩ বার পঠিত
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন; ভায়না ক্রিকেট একাডেমী জয়ী

---মাগুরা প্রতিনিধি :  মাগুরায়  জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগ-২০২৫ এর উদ্বোধন হয়েছে।  শুক্রবার  মাগুরা জেলা স্টেডিয়ামে এ লীগের আয়োজন করে  জেলা ক্রীড়া সংস্থা মাগুরা। উদ্বোধনী ম্যাচে ভায়না ক্রিকেট একাডেমি  মইনুদ্দিন স্মৃতি সংসদ কে হারিয়ে ৬ উইকেটে জয়ী হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম  প্রধান অতিথি থেকে এ লিগের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা  ( ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  পরিচালক  জুলফিকার আলী খান।
প্রথমে টসে জিতে ভায়না ক্রিকেট একাডেমি ফিল্ডিং করে। মঈন উদ্দিন স্মৃতি সংসদ ব্যাট হাতে ৪৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। মঈন উদ্দিন স্মৃতি সংসদের পক্ষে  অভিজিৎ ১২২ বলে  সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করে।
জবাবে ভায়না ক্রিকেট একাডেমি ৩৮ ওভার ২ বলে ৪ উইকেটে ১৮৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  নির্ধারিত খেলা শেষে ভায়না ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী হয় ।
দিনের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার অর্জন করে ভায়না ক্রিকেট দলের দিপু।সে ৬৭ বলে ৬৬ রান সংগ্রহ করে। বিকালে খেলা শেষে  পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন। জেলা পরিষদ মাগুরার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এ  লিগে ৪ টি গ্রুপে জেলার ১৬ টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। খেলায় মাগুরা প্রেসক্লাব মিডিয়া পাটনার হিসেবে কাজ করছে।





খেলা এর আরও খবর

মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)