শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
প্রথম পাতা » খেলা » পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
৩৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়া গরুর মল ; বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ

 ---  খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর  খেলার মাঠে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঘোড়া ও গরু বিচরণ করায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ঘোড়া, গরু, ছাগল, মহিষ বিচরণ করানো নিষেধ থাকলেও মানছে না এলাকার ঘোড়া ও গরুর মালিকরা। মাঠে ঘোড়া গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে। এর ফলে ঘোড়া গরুর মলে পুরোমাঠ ছড়িয়ে ছিটিয়ে থাকছে। ফলে মাঠে খেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এলাকার চেঁচুয়া, বান্দিকাটী ও গদাইপুর গ্রামের কয়েকজন ঘোড়ার মালিক ৪টি ঘোড়া ও কয়েকটি গরু ছেড়ে দিয়ে মাঠে বিচরণ করাচ্ছে। মাঠের খেলার সময় ঘোড়া মাঠ থেকে চলে গিয়ে পাশের মালিকদের ফসল ক্ষেতে বিচরণ করছে। একদিকে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পাশ্ববর্তী জমির মালিকদের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করছে ঘোড়া। ছেড়ে দেওয়া ঘোড়াগুলো সকাল থেকে সারারাত মাঠে বিচরণ করে। মাঠের খেলোয়াড় ও এলাকার বিশিষ্টজনরা ঘোড়ার মালিকদের বারবার মাঠে ঘোড়া বিচরণ করাতে নিষেধ করলেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত না করে যথারীতি মাঠে ঘোড়া বিচরণ করাচ্ছে।

ঘোড়া গরুর মলে পুরোমাঠ ছড়িয়ে ছিটিয়ে খেলার মাঠের হয়েছে বেহাল অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হয় মাঠগুলোর নজরদারি করার কেউ নেই। খেলার মাঠে নেই খেলাধুলার পরিবেশ। খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ। খেলাধুলা এবং  বিনোদন এমন একটি পরিবেশ সৃষ্টি করে,যা শিক্ষার্থীকে উন্নত বহিরঙ্গন পাঠ্যক্রম শেখার পরামর্শ প্রদান করে। মাঠের খেলোয়াড় সুস্থ ও সুন্দর পরিবেশে মাঠে খেলা করতে পারে তার জন্য গরু ও ঘোড়া বিচারণ করানো বন্ধ করতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।





খেলা এর আরও খবর

নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)