শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৩৯ বার পঠিত
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আন্ত : প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রথমবারের মতো আন্ত: প্রেসক্লাব  ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার মাগুরা স্টেডিয়ামে  দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে প্রথম গ্রুপে মাগুরা প্রেসক্লাব  ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর প্রেসক্লাব ফুটবল একাদশের। এ খেলায় মাগুরা প্রেসক্লাব ৪-০ গোলের ব্যবধানে শ্রীপুর প্রেসক্লাবকে পরাজিত করে জয়ী হয় । দিনের অপার খেলায় প্রেসক্লাব মোহাম্মদপুর  ফুটবল একাদশ মুখোমুখি হয় শালিখা প্রেসক্লাব ফুটবল একাদশের। এ খেলায় শালিখা ফুটবল একাদশ ১-০ গোলে জয়ী হয়। সন্ধ্যায় ফাইনাল খেলায় মাগুরা প্রেসক্লাব মুখোমুখি হয় শালিখা প্রেসক্লাব ফুটবল একাদশের।
কৃষিবিদ গ্রুপ ও ইম্পেরিয়াল রিয়েল স্টেট লিমিটেড সহযোগিতায়  মাগুরা প্রেসক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্ট শেষে জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে  চ্যাম্পিয়ন ও রানার্স আপ  দলের মাঝে ট্রফি বিতরণ করেন। খেলার উদ্বোধক ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড.  আলী আফজাল ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)