বৃহস্পতিবার ● ২ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
পাইকগাছায় দুর্গাপূজায় কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ
পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে হাজারো দর্শকের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে প্রতিবারের মত বুধবার বিকালে সোলাদানা ইউনিয়নের আমূরকাটা সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দাকোপ উপজেলার রত্নাতরী ও কল্পতরী, পাইকগাছার গড়ইখালী ইউপি’র শান্তার আলমশাহীসহ ৩টি নৌকা বাইচে অংশগ্রহণ করে। নৌকা বাইচ প্রতিযোগীতায় গড়ইখালীর শান্তার নৌকা দল চ্যাম্পিয়ান হয়।
মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় আরোও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ আমন্ত্রিত অতিথিরা। নৌকা বাইচ পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। তবে দর্শকের অভিযোগ প্রতিযোগীতার সময় নদীতে ট্রলার চলাচল করায় বাইচে বাধাগ্রস্ত হয়েছে।






বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন 