বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম পাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের ক্রিয়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া পুঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন , ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি,আইডিইবির মাগুরা জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক রুপক আইচ ও শাহীন আলম তুহিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাগত জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাত। ক্রিয়া প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের বিভিন্ন ইভেন্টে ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।






পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন 