বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে হয়েছে
পাইকগাছায় ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে হয়েছে
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পাটের আবাদ বিগত বছর থেকে অর্ধেকে নেমে এসেছে। ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমেছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরে ছিল ৬ শত ১৫ হেক্টর। এ বছর তোষা ৩শত হেক্টর ও দেশী ৩ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়–লী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন, মোস্তাক আলী, আবুল কাশেম জানান, পাট চাষের শুরুতে অনাবৃষ্টির কারণে পাট চাষের জন্য জমিতে জো না থাকায় সময়মত পাট বীজ বিপন করতে পারেনি। তবে কিছু কিছু কৃষকরা যেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে পানি সেচ দিয়ে পাট বপন করেছে। পরবর্তীতে পাট চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষকরা তোষাও ৯৮ ও ৯৭, দেবগ্রী, এওসি ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। ক্ষেত বিশেষ পাঠ প্রায় ৪ থেকে ৬ ফুট পর্যন্ত পাটের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে গেছে। পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদেরা পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে এবং পাটকাঠি ও পাটের আস থেকে কৃষকরা আশানারুপ মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ 