শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে হয়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে হয়েছে
৬০৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে হয়েছে

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পাটের আবাদ বিগত বছর থেকে অর্ধেকে নেমে এসেছে। ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমেছে। বৈরী আবহাওয়া সত্ত্বেও পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৩০৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গত বছরে ছিল ৬ শত ১৫ হেক্টর। এ বছর তোষা ৩শত হেক্টর ও দেশী ৩ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর,  হরিঢালী, কপিলমুনি, রাড়–লী, পৌরসভার জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন, মোস্তাক আলী, আবুল কাশেম জানান, পাট চাষের শুরুতে অনাবৃষ্টির কারণে পাট চাষের জন্য জমিতে জো না থাকায় সময়মত পাট বীজ বিপন করতে পারেনি। তবে কিছু কিছু কৃষকরা যেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে পানি সেচ দিয়ে পাট বপন করেছে। পরবর্তীতে পাট চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষকরা তোষাও ৯৮ ও ৯৭, দেবগ্রী, এওসি ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। ক্ষেত বিশেষ পাঠ প্রায় ৪ থেকে ৬ ফুট পর্যন্ত পাটের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি পাওয়ায় পাটের আবাদ কমে গেছে। পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদেরা পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে এবং পাটকাঠি ও পাটের আস থেকে কৃষকরা আশানারুপ মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আর্কাইভ