বুধবার ● ৪ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে সরকারী রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ঘের ব্যাবসায়ী বাবুর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা
কেশবপুরে সরকারী রাস্তা নষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ঘের ব্যাবসায়ী বাবুর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা
![]()
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গড়ভাঙ্গা ভায়া পাঁচবাকাবর্শী বটতলা নামক স্থানের সরকারী রাস্তা সৎস্য ঘেরের ভেড়ী বাঁধ হিসাবে ব্যাবহার করে নষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত মোদাচ্ছের হোসেন বাবু (৫০) নামে এক ঘের ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা-সহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। জানাগেছে, সরকারী রাস্তাকে মৎস্য ঘেরের ভেড়ী হিসাবে ব্যবহার না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মৌখিকভাবে, পরে মাইকিং করে এবং সর্বশেষ সভা করে ঘোষণা করা হয়। কিন্তু উক্ত ঘোষণাকে তোয়াক্কা না করে বেশকিছু ঘের ব্যাবসায়ী সরকারী রাস্তাকে ঘেরের ভেড়ী হিসাবে ব্যবহার করে আসছে। যার ফলে ঐ সকল ঘেরের মধ্যে জনসাধারণের চলাচলের রাস্তা ভেঙ্গে চলাচলের দারুন সমস্যা হচ্ছে। যে কারণে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানূর রহমান মঙ্গলবার দুপুরে তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাধারণের চলাচলের রাস্তা নষ্ট করার অপরাধে ঘের ব্যাসায়ী উপজেলার মাগুরাঙ্গা গ্রামের আঃ জলিল বিশ্বাসের ছেলে মোদাচ্ছের হোসেন বাবুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড-সহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫দিনের জেল প্রদান করেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ ঘের ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন বাবুকে আটক করেন।






২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ 