সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা শহর রক্ষা বাঁধের কাজ শুরু
পাইকগাছা শহর রক্ষা বাঁধের কাজ শুরু
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে শহর রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। খুলনা-৬ সংসদ সদস্যের উদ্ধোধনের এক মাসের মধ্যে বাঁধের কাজ শুরু হলো। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান রজ্ঞুর তত্বাবধানে আনুষ্ঠানিকভাবে বাঁধ নির্মানের কাজ শুরু হয়েছে।
খুলনা জেলার প্রথম পৌরসভা পাইকগাছা। ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়। পৌরসভার কোল ঘেষে শিবসা নদী অবস্থিত,
যার তীর দিয়ে কোন বাঁধ নেই। অন্যদিকে মাত্র কয়েক বছরের ব্যবধানে নদী প্রায় সম্পুর্ন ভরাট হয়ে গেছে। ফলে জোয়ারের পানি বৃদ্ধি পেলেই পৌর বাজারের অধিকাংশ রাস্তা পানিতে তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে পৌরবাসী। পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের প্রচেষ্টায় খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এপ্রিল মাসের শেষ সপ্তাহে এর বাঁধের উদ্ধোধন করেন। পৌরসভার শিবসা ব্রীজের নিকট থেকে পাইকগাছা থানা পর্যন্ত প্রায় ৯’শ মিটার বাঁধ নির্মান করা হবে বলে জানা গেছে।






পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার 