শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে এনপিপি’র কর্মীসভা অনুষ্ঠিত
নড়াইলে এনপিপি’র কর্মীসভা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এনপিপির জেলা সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মুনসুরুল হক ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি মিয়া, মিলন হোসেন, সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্মসম্পাদক আশিকুর রহমান মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম হোসেন, প্রচার সম্পাদক মিলন শেখ, দপ্তর সম্পাদক শাহিন, কৃষি বিষয়ক সম্পাদক ইউপি মেম্বার হিরু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজার রহমান, এনজিও বিষয়ক সম্পাদক শিউলি বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুকুল হোসেন, সদস্য তরিকুল ইসলাম, হাদিয়ার রহমান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য এনপিপির নড়াইল জেলা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন ইলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান বক্তারা। এনপিপির জেলা সভাপতি মনিরুল ইসলাম বলেন, ইলিয়াস হোসেনের সাংগঠনিক পদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এদিকে জাহিদ হাসানকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।






পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 