শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » নড়াইলের আমাদা আদর্শ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নড়াইলের আমাদা আদর্শ কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরহাদ খান, নড়াইল ।
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের ৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ও ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি শিক্ষানুরাগী শৈলেন্দ্রনাথ সাহা, বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, অ্যাডভোকেট এমএম আলাউদ্দিন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম খান, গাজী শহিদুর রহমান ইদ্রিস, আসাদুজ্জামান মন্ডল, টিএম মনিরুজ্জামান, লতিফা বেগম ও সুলতান মাহমুদ, খালেক শেখ, সদরুল আলম খান, সুলতান আহম্মেদ রিন্টু, আজাদ মোল্যা, লুৎফর রহমান মন্ডল, করিম শেখ, আফতাব শেখ প্রমুখ।
কৃতি শিক্ষার্থী শারমিন, সাকিলা, রুবেল, রাকিবুল ইসলাম বাঁধন ও নয়ন মৃধাসহ অন্যরা বলেন, ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের মূল্যায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরণের উৎসাহ শিক্ষাক্ষেত্রে ও পেশাগত জীবনে এগিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন কৃতি শিক্ষার্থীরা।
এছাড়া আমাদা আদর্শ কলেজের পক্ষ থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জানা যায়, কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভূক্ত হয়নি। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ৫০ ছাত্রছাত্রীকে কৃতিত্বের পদক ও সনদপত্র প্রদান করা হয়।






মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ 