সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক
আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক

মাগুরা প্রতিনিধি:
হতদরিদ্র মেধাবী আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মো: আলী আকবর। সদর উপজেলার সিরিজদিয়া গ্রামের মটর শ্রমিক শরিফুল ইসলামের ছেলে আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় স্থান পেয়েছে। কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তির ব্যয়ভার বহন করা তার পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। খবরটি জানার পর জেলা প্রশাসক আল আমিনের পরিবারের সদস্যদের তার নিজ কার্যালয়ে ডেকে পাঠান। সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রশাসক আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ প্রথমমাসের খরচ বহনের দায়িত্ব নেন।
এ বিষয়ে আল আমিনের বাবা শরিফুল ইসলাম জানান-আমার সীমিত আয়ে ২ সন্তান ও স্ত্রী নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। এ অবস্থায় স্থানীয় কলেজ বুজরুক শ্রীকুন্ডি কলেজের শিক্ষক মো: আবু সেলিম আমার ছেলের এইচএসসি পরিক্ষা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষাসহ যাবতীয় খরচ ব্যক্তিগতভাবে চালিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পাওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসক জানতে পেরে আমাদের তার অফিসে ডেকে নিয়ে যান। তিনি আমার ছেলে আল আমিনের লেখাপড়ায় সহযোগিতার আশ্বাস দেয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা প্রশাসক মো: আলী আকবর জানান- মানবিক কারণে আমরা হত দরিদ্র আল আমিনের পাশে থাকবো। তার ভর্তির সকল খরচ ও তাকে ঢাকায় থাকার প্রয়োজনীয় সহযোগিতা আমরা করবো। দারিদ্রকে পাশ কাটিয়ে সে ভাল ফলাফল করেছে। আগামীতেও সে ভাল ফলাফল করবে বলে আমরা বিশ্বাস করি।






পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা 