মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » দুর্গোৎসবে নড়াইল-১ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ওমর আলীর অনুদান
দুর্গোৎসবে নড়াইল-১ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ওমর আলীর অনুদান

ফরহাদ খান, নড়াইল ।
দুর্গোৎসবের সপ্তমীতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত লে. কমান্ডার ওমর আলী। মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনব্যাপী নড়াইলের কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম সার্বজনীন মন্দির, নিরালী পূজা মন্দির, দেবভোগ, গোবরা, শেখহাটি, আগদিয়া, শিংগাশোলপুর, চাঁচুড়ি, পুরুলিয়াসহ ১০ ইউনিয়নের শতাধিক মন্দিরে অনুদানের অর্থ প্রদান করেন ওমর আলীর সমর্থকেরা। এ সময় আ’লীগ নেতা মোজাম মোল্যা, ডা: রবিউল ইসলাম, পূজা উদযাপন পর্যদের নেতা সুনীল কুমার কুন্ডু, অরুণ কুমার নন্দী, সুনীল বিশ্বাস, গৈষ্ঠ্য অধিকারী, মন্টু রায়, স্মৃতি কণা বিশ্বাস, প্রণব কুন্ডু, কুমারেশ বিশ্বাসসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুদানের অর্থ পেয়ে সনাতন ধর্মলম্বীরা বলেন, আ’লীগ নেতা ওমর আলীর টাকা পেয়ে আমরা খুশি হয়েছি। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নড়াইল-১ আসনে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী ওমর আলী কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২০টি মাদরাসায় আর্থিক অনুদান দেন। এছাড়া নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগসহ বিভিন্ন দলীয় কর্মসূচী পালন করে আসছেন ওমর আলী।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 