রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ
মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটতারকা মাশরাফি বিন মর্তুজার জন্য রোববার (২৫ নভেম্বর) জেলা রির্টানিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। তবে এ সময় মাশরাফি উপস্থিত থাকতে পারছেন না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, ব্যাংকে টাকা জমা দেয়ার পর আজ রোববার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাশরাফির জন্য নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করা হবে। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নের বিষয়টি নিশ্চিত করার পর ওইদিন সন্ধ্যায় নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় মিষ্টি বিতরণ করেন মাশরাফি ভক্তসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়া মাশরাফির জন্য বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিন উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীসহ তার ভক্তরা।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 