রবিবার ● ২৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে আমেজ
নড়াইল-২ আসনে মাশরাফির জন্য মনোনয়ন ফরম সংগ্রহ, নেতাকর্মীদের মাঝে আমেজ

ফরহাদ খান, নড়াইল।
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটতারকা মাশরাফি বিন মর্তুজার জন্য জেলা রির্টানিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। রোববার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও ভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। মনোনয়ন ফরম কেনার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক সংসদ সাঈফ হাফিজুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ, সৈয়দ মোহাম্মদ আলী, অচিন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভেকেট রমা রানী, বাবুল সাহা, সাইফুর রহমান হিমু, জেলা ছাত্রলীগ সভাপতি নিলয় রায় বাঁধনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে মাশরাফি উপস্থিত ছিলেন না।
এদিকে, আজ দুপুর পর্যন্ত মাশরাফিসহ নড়াইলের দু’টি আসনে ১০ জনের মনোনয়ন ফরম কেনা হয়েছে। নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রাথী হিসেবে শিকদার শাহাদত হোসেন মোল্যা, ইসলামী আন্দোলনের প্রার্থী খবির উদ্দিন ও জাসদের একাংশের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

নড়াইল-২ আসনে মাশরাফি ছাড়াও মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নড়াইল-২ আসনের চারদলীয় জোটের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে স্বতন্ত্র প্রার্থী তালহা ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী এসএম নাসির উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন।






পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার 