বৃহস্পতিবার ● ৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সারা দেশের মতো মাগুরাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি মঙ্গলবার রাতে পৌর সভার ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, মাগুরায় মেডিকেল কলেজ স্থাপন, শেখ কামাল আইটি পার্ক স্থাপন এবং রেল লাইন নির্মাণের জন্য ১৪শ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া মাগুরায় বিভিন্ন সড়ক ফোর লেনে উন্নীত করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
স্থানীয় ফাতিমা কমিউনিটি সেন্টারে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে কর্মী বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, ছবেতারা বেগম, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম, অত্র ওয়ার্ডের কাউন্সিলর মীর শহিদুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক রানা আমীর ওসমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ ও জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা জিয়াউল হক অন্যরা।
এর আগে বিকালে সদর থানা ও শ্রীপুর থানা আওয়ামীলীগ। সেখানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 