শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ
৬০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ

---

কেশবপুর (যশোর) প্রতিনিধি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুরে শুরু হয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী  প্রচারনা। চলছে ভোটাদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণসহ নানামুখী নির্বাচনী কার্যক্রম। প্রতীক বরাদ্ধের পর পরই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারনা। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক গত বুধবার গণসংযোগকালে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন। সকালে উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের জিয়েলতলা মোড়, শ্রীপুর, সাগরদাড়ী মালোপাড়া, কোমরপুর, চিংড়া, ফতেপুর, কাস্তা, বারুইহাটী ও বিকালে কেশবপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যশোর জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা দেবাশীষ আইচ, সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ও প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না  প্রমুখ।

 





রাজনীতি এর আরও খবর

শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)