শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরীর মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরীর মৃত্যু
৬২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরীর মৃত্যু

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানাগেছে, হিতামপুর গ্রামের হায়দার আলী গাজীর ছেলে হাফিজুর রহমান (২৮) ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম নৈশ প্রহরী। বুধবার সকালে তার স্ত্রীকে শ্বশুর বাড়ী রেখে সেখান থেকে বিকালে সরাসরি স্কুলে যায়। রাত ১১টার দিকে মোবাইলে তার কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজ করতে স্কুলে যায়। স্কুলে গিয়ে তার কোন সাড়াশব্দ না পেয়ে গ্রীলের তালা ভেঙ্গে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মৃত্যুর কারণ হিসাবে অনেকেই বলছে সে হৃদ রোগে আক্রান্ত হয়ে, আবার অনেকে বলছে দাম্পত্য কলোহের কারণে বিষপানে মারা যেতে পারে। এ ব্যাপারে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মৃতের শরীরে আঘাতের চিহ্ন নাই, আবার বিষপান করেছে সেটাও স্পষ্ট নয়। পুলিশ মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ৩৬।

 





অপরাধ এর আরও খবর

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)