শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়া প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ॥ চিকিৎসা থেকে বঞ্চিত খামারিরা
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়া প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ॥ চিকিৎসা থেকে বঞ্চিত খামারিরা
৭২৪ বার পঠিত
শনিবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোহাগড়া প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ॥ চিকিৎসা থেকে বঞ্চিত খামারিরা

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মুস্তাইন বিল্লাহর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন খামার মালিকরা অভিযোগ করে বলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা কাজী মুস্তাইন বিল্লাহ অসুস্থ গরু, ছাগল, হাস-মুরগিসহ গৃহপালিত বিভিন্ন প্রাণিদের নিজের তত্ত্বাবধানে চিকিৎসা না দিয়ে কম্পাউন্ডার ও ড্রেসার দিয়ে চিকিৎসা দিচ্ছেন। এতে করে সাধারণ মানুষ ও খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। প্রাণিদের ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এদিকে মুস্তাইন বিল্লাহ প্রায় আট যাবত লোহাগড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। নিয়ম-নীতি উপেক্ষা করে প্রাণি সম্পদ কার্যালয়ের দ্বিতীয় তলায় ডাঃ মুস্তাইন বিল্লাহ শুরু থেকেই বসবাস করে আসছেন।

---

লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া এলাকার ভূক্তভোগী গরু খামারি হায়দার বলেন, আমাদের পরিবারে ৩৫টি গাভী পালন করছি। তবে গাভী অসুস্থ হলে লোহাগড়া উপজেলা প্রাণি সম্পদ অফিস থেকে তেমন কোনো চিকিৎসা দেয়া হয় না। মাঝে-মধ্যে কম্পাউন্ডার ও ড্রেসারদের দিয়ে চিকিৎসা করানো হয়। এতে ভালো সুফল পাওয়া যাচ্ছে না। এ কারণে যশোর থেকে পশু চিকিৎসক এনে গাভীর চিকিৎসা করাতে হয়। দাসেরডাঙ্গা গ্রামের খামারি বাবলু মিয়া বলেন, লোহাগড়ার পশু হাসপাতালের ডাক্তার আমাদের সাথে ভালো ব্যবহার করেন না। সেখানে গরু নিয়ে গেলে সংশ্লিষ্ট ডাক্তার চিকিৎসা না দিয়ে কম্পাউন্ডার দিয়ে এ কাজ করান। গন্ধবাড়িয়া গ্রামের মুরগি খামারি ফারুক মোল্যা জানান, মুরগির রোগবালাই হলে লোহাগড়া পশু হাসপাতালে ভালো চিকিৎসা দেয় না। পাঁচুড়িয়া গ্রামের গরু খামারি ইকবাল শেখ জানান, কাজী মুস্তাইন বিল্লাহ দীর্ঘদিন ধরে হাসপাতালের দ্বিতীয় তলা আবাসিক বাসা হিসেবে ব্যবহার করে আসছেন। পদ্মবিলা গ্রামের সাইফুল শেখ ও নাসির উদ্দিন বলেন, ডাঃ মুস্তাইন বিল্লাহ বেশির ভাগ খামারিদের কোনো মূল্যায়ন করেন না। লোহাগড়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মুস্তাইন বিল্লাহ দাবি করে বলেন, বিভাগীয় কর্মকর্তার অনুমতি নিয়ে আমি এখানে (অফিস) বসবাস ও ভাড়া পরিশোধ করে আসছি। আর আমাকে এখান থেকে সরানোর জন্য চক্রান্ত চলছে। কোন বিভাগীয় কর্মকর্তার অনুমতি দিয়েছেন? এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 





অপরাধ এর আরও খবর

মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)