বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ওয়ান শুটারগান ও পিস্তলের গুলিসহ রেজা শেখ নামে এক সাজা প্রাপ্ত আসামী আটক
খুলনায় ওয়ান শুটারগান ও পিস্তলের গুলিসহ রেজা শেখ নামে এক সাজা প্রাপ্ত আসামী আটক

এস ডব্লিউ নিউজ।
খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে ১টি অত্যাধুনিক ওয়ান শুটারগান, এক রাউন্ড পিস্তলের গুলি, ১৫০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল সহ অস্ত্রধারী মোঃ রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ (৩৮) গ্রেফতার। বুধবার বেলা ১১.০৫ ঘটিকার সময় খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, এসআই(নিঃ)/ মোঃ লুৎফর রহমান, সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালিত হয়। খুলনা ডিবি পুলিশ সুত্র হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা ষোলগাতী ব্রিজের সন্নিকটে বটিয়াঘাটা টু সাচিবুনিয়া রোডে চেকপোস্ট
ডিউটি করাকালে একটি অত্যাধুনিক ওয়ান শুটারগান, এক রাউন্ড পিস্তলের গুলি ও ০১টি ১৫০ সিসি এ্যাপাসি মোটর সাইকেল সহ মোঃ রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ (৩৮) কে গ্রেফতার করেন। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রম ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে উক্ত অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে।
উক্ত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী ভাড়াটিয়া খুনী। ২০০২ সালের ১৯সেপ্টেমবর শাহিন হত্যা মামলার যাবত জীবন সাজা প্রাপ্ত হয়ে বর্তমানে সে জামিনে আছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ও মাদক আইনে ০৭টি
মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই/ মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। খবরঃ বিজ্ঞপ্তির






নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক 