শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে
৫৮৮ বার পঠিত
শনিবার ● ১১ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে

---

এস ডব্লিউ নিউজ ॥

উপকূল অঞ্চলের লবণাক্ত মাটিতে মাল্টার আবাদ ভাল হওয়ায় গদাইপুরের নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন ও সরবরাহ বেড়েছে। কয়েক বছরের মধ্যে উপকূলের বিভিন্ন জেলায় মাল্টার আবাদ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নার্সারী গুলোতে মাল্টার চারা উৎপাদনও বেড়ে গেছে। নার্সারীর মালিকরা দেশী-বিদেশী বিভিন্ন উন্নত জাতের মাল্টার চারা সংগ্রহ করছে। বারী মাল্টা-১ নামে বাংলাদেশের একটি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। যার চাহিদা রয়েছে প্রচুর। সম্প্রতি গদাইপুরের সৌরভ নার্সারীতে স্থাপন করা হয়েছে ভারতীয় উন্নত জাতের ছাতুকা মাল্টার চারা। সৌরভ নার্সারীর মালিক আব্দুস সামাদ জানান, তিনি প্রায় ১২ থেকে ১৩ বছর নার্সারীর ব্যবসা করছেন। চলতি মৌসুমে ভারতীয় উন্নত জাতের ছাতুকা মাল্টার ৬০টি চারা সংগ্রহ করে নার্সারীতে স্থাপন করেছেন। এ জাতের মাল্টা সাইজে বড় ও সুমিষ্টি হয় এবং ফলনও বেশি ধরে। প্রতিটি চারা ২ হাজার টাকা ক্রয় করে নার্সারীতে ড্রামে স্থাপন করে পরিচর্যা সহ প্রায় ৩ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিটি চারা ৫ হাজার টাকা দরে বিক্রি করছেন। ইতিমধ্যে ১১টি চারা বিক্রি হয়েছে। একদিন পরপর  মাল্টার চারায় পানির সেচ ও পরিচর্যা করছেন। প্রতিটি গাছের ডগায় ডগায় মাল্টা ফল ধরেছে। ফল পাঁকার পরে মাল্টা গাছে জোড় কলম করে চারা উৎপাদন করবেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, উপকূলের লবণাক্ত মাটিতে মাল্টার আবাদ সফল হওয়ায় উপজেলার মাল্টার আবাদ ব্যাপকভাবে শুরু হয়েছে। চলতি মৌসুমে কৃষি অফিস থেকে উপজেলায় প্রায় শতাধিক মাল্টার বাগান তৈরী করা হয়েছে। মাল্টা লাভ জনক ব্যবসা হওয়ায় চাষীরাও মাল্টার আবাদে ঝুকছে। স্বল্প ব্যায়ে মাল্টা চাষে অধিক লাভ পাওয়ায় কৃষকরা আগামীতে আরো অধিক জমিতে মাল্টার বাগান করবে বলে তিনি জানান।

 





কৃষি এর আরও খবর

পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)