শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » ভারী বৃষ্টিতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ধানের ক্ষেত তলিয়ে ক্ষতি সাধন
প্রথম পাতা » কৃষি » ভারী বৃষ্টিতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ধানের ক্ষেত তলিয়ে ক্ষতি সাধন
৬৪৯ বার পঠিত
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারী বৃষ্টিতে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ধানের ক্ষেত তলিয়ে ক্ষতি সাধন

---

পাইকগাছা  প্রতিনিধি ॥

পাইকগাছায় কয়েক দিনের একটানা বর্ষণের পর শুক্রবার দিবাগত ভোর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ক্ষেত পানিতে তলিয়ে আছে। গদাইপুর সহ বিস্তির্ণ এলাকার বৃষ্টির পানি বোয়ালিয়া খামারের ছোট খাল দিয়ে নিষ্কাষন হয়। ভারী বর্ষণে একেতো খামারে ৩৭ একর রোপনকৃত চারা তলিয়ে আছে, তার উপর এলাকার পানি খামারের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন রোপনকৃত ধানের চারা পানিতে ভেসে যাচ্ছে। এ ব্যাপারে খামারের সিনিয়র সহকারী পরিচালক কামাল উদ্দীন মোল্লা জানান, কয়েক দিনের বৃষ্টিতে খামারের আমন ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলছিল। এ পর্যন্ত ৩৭ একর আমন ধানের চারা রোপন করা হয়েছে। আরো ১১ একর জমিতে রোপন করতে বাকী রয়েছে। এর মধ্যে শুক্রবার রাত ও শনিবার সকালের ভারী বর্ষণে পুরা খামার পানিতে তলিয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি নিষ্কাষন হলে রোপনকৃত চারা খুববেশি ক্ষতি হবে না। তবে খামারের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে যাওয়ায় রোপনকৃত চারা উপড়ে পানিতে ভেসে গেছে। ভেসে যাওয়া ধানের চারা জায়গায় নতুন চারা রোপন করতে হবে। তবে পানি নিষ্কাষন না হওয়া পর্যন্ত কেমন ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পানি সরে গেলে খামারে পরিবেশ বুঝে নতুন করে ধানের চারা রোপন করা হবে।





কৃষি এর আরও খবর

পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ