শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় শীত ও ঘন কুয়াশায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় শীত ও ঘন কুয়াশায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
৫০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শীত ও ঘন কুয়াশায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে

---

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় শীত শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার প্রভাবে স্থবির হয়ে পড়েছে বোরোর আবাদ। শীতে বোরোর বীজতলার চারা লাল হয়ে যাচ্ছে। বীজতলা টিকিয়ে রাখতে কৃষকরা রীতিমত হিমশিম খাচ্ছে। বিকাল থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত পলেথিন বা ট্রিফল দিয়ে ঢেকে রেখে এবং পানি বদল করে বীজতলা বাঁচিয়ে রাখতে নানা চেষ্টা করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২২০ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরী হয়েছে। তবে তীব্র শীতের কারণে বোরো আবাদ এখনো শুরু হয়নি।

জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের কৃষি কাজ এক থেকে দেড়মাস পরে শুরু হচ্ছে। এর ফলে অন্য এলাকার সাথে উপকূলীয় এলাকার চাষাবাদ ব্যবধান তৈরী হচ্ছে। সবমৌসুমেই দেরিতে শুরু হচ্ছে। এখনো আমন ধান কর্তন চলছে। ধান কাটার পর এসব ক্ষেত বোরো আবাদের জন্য প্রস্তুত করা হবে।  তাছাড়া বৈরী আবহাওয়ার সাথে মোকাবেলা করে ফসল লাগাতে হয়।

উপজেলার পুরাইকাটী ব্লাকের কৃষক ফারুক হোসেন বালেন, তীব্র শীত ও কুয়াশায় ধানের চারা লাল হয়ে মরে যাচ্ছে। পলিথিন দিয়ে ঢেকে, পানি বদল সহ নানারকম পরিচর্যা করে বীজতলা টিকিয়ে রাখতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে কৃষকদের বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া প্রতিদিন পানি বদল করার জন্য বলা হয়েছে। শীত কমলে বোরোর চারা রোপন করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি কৃষি অফিস থেকে সব রকম সহযোগিতা করা হয়েছে।

 





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ