শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় টানা বৃষ্টিপাতে আমন ফসল ও ইটভাটা ব্যাপক ক্ষতির মুখে
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় টানা বৃষ্টিপাতে আমন ফসল ও ইটভাটা ব্যাপক ক্ষতির মুখে
৬৩২ বার পঠিত
শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় টানা বৃষ্টিপাতে আমন ফসল ও ইটভাটা ব্যাপক ক্ষতির মুখে

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় শীত মৌসুমে বৃষ্টিপাতে ইটভাটা সহ আমন ফসল ও বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে শীত অন্যদিকে অবিরাম বৃষ্টিতে শীতে সাধারণ ও নিন্ম আয়ের মানুষও বিপাকে পড়েছে। আমন মৌসুমে উপজেলার ধান কর্তন চলছে। উপজেলার ৭০ ভাগ জমির ধান কর্তন হয়েছে। বাকী ধান বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। তেমনি ইটভাটা গুলোতে ইট তৈরীর ব্যাপক প্রস্তুতি চলছে। এ অবস্থায় বৃষ্টি হওয়ায় কাঁচা ইট বেশিরভাগ নষ্ট হয়ে গেছে।

একটানা বৃষ্টিপাতে ইটভাটা গুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। শুকনো মৌসুমে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাটা মালিকরা লোকসানে পড়ার আশংকায় রয়েছে। এ বিষয়ে ভাটা মালিক উপজেলা আ’লীগের সহ- সভাপতি সমীরন কুমার সাধু জানান, মৌসুম শুরুতেই ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে ঝড়বৃষ্টি ও ইতোমধ্যে পরপর দু’বার বৃষ্টিতে ভাটা মালিকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এনএসবি ভাটার পরিচালক সৈয়দ মিনার হোসেন জানান, তার ভাটার প্রায় সাড়ে ৩ ভাগ ইট বৃষ্টিতে গলে নষ্ট হয়ে গেছে। এভাবে চলতে থাকলে নিশ্চিত ভাবে ভাটা মালিকরা ব্যাপক লোকসানের মুখে পড়বে। অন্যদিকে শীতও বৃষ্টি পাতে সাধারন ও নিন্ম আয়ের মানুষ চরম দর্ভোগে পড়েছে। তেমনি শিশু ও বৃদ্ধরা কষ্টে রয়েছে। দিনের আলো তেমন একটি দেখা যাচ্ছে না। বৃষ্টি ও শীত জেঁকে বসায় জনজীবনে দূর্ভোগ বাড়ছে।

 





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)