মঙ্গলবার ● ৫ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান
পাইকগাছায় বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান
এস ডব্লিউ নিউজ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পাইকগাছার কর্মহীন দরিদ্র ৪০টি পরিবারের মধ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে চলমান “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারনে পাইকগাছার গদাইপুর ইউনিয়নের কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে বনবিবির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় হিতামপুর বোয়ালিয়া মালোপাড়ায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করেন।
পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিস রায় চৌধুরী মিন্টু, বোয়ালিয়া মালোপাড়া মন্দির কমিটির সাধারন সম্পাদক শংকর বিশ্বাস, বনবিবির সদস্য কবি মাধুরী রানী সাধু, রোজি ইসলাম, রফিকুল ইসলাম রিপন প্রমুখ। দুপুরে নতুন বাজার কার্যালয়ে খাদ্যসহায়তা প্রদান করে অবশিষ্ঠ পরিবারের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়া হয়। খাদ্য সামাগ্রীর মধ্যে ছিল চাউল ৪কেজি, ডাউল আধা কেজি, আলু ১ কেজি, সাবান ১টি ও ১ প্যাকেট লবন।






পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন 