বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ জুয়াড়ী আটক
পাইকগাছায় জুয়া খেলার সরঞ্জাম সহ ৫ জুয়াড়ী আটক

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পৌর সদর থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ থানা পুলিশ ৫ জুয়াড়ি কে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার মাছকাটা রোডস্থ ডিপোর পাশে সোহাগ গাজীর বসত ঘরের বারান্দায় খেলা অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলো পৌরসভার বাতিখালী ৭ নং ওয়ার্ডের সামাদ সরদারের ছেলে মিন্টু সরদার (৩০), নজরুল গাজীর ছেলে শফিকুল গাজী (২৮), আফসার গাজীর ছেলে মফিজুল গাজী (৩১), মৃত আরজান গাজীর ছেলে রফিকুল গাজী (৩৪) ও সরল গ্রামের নুর হোসেন সরদারে ছেলে রিপন সরদার (২৯)। মঙ্গলবার থানার এস আই তকবির হোসেন পাইকগাছা জিরোপয়েন্ট এলাকায় টহলরত ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওসি এজাজ শফির নির্দেশে ওই সময় পৌরসভার মাছকাটা রোড বাতিখালী ৭ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়াড়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধৃত ৫ জুয়াড়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।






নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ 