শুক্রবার ● ৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক-২
পাইকগাছায় গাঁজা সহ দুই মাদক বিক্রেতা আটক-২

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ১ কেজি গাঁজা সহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে থানাপুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা থানাপুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার সেকেন্ড অফিসার নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে এএসআই রোকনুজামান, জিল্লুর, ইমরান ও আব্দুল জলিল অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার দুপুরে রাড়ূলী ইউনিয়নের দাসপাড়া পদ্মপুকুর মন্দিরের উত্তরপাশে কালিপদ দাসের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে সাতক্ষীরার আগড়দাড়ি গ্রামের মঈনুদ্দীন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২৭) ও রুহুল আমিনের ছেলে কামরুজ্জামান (২৬) কে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে মাহফুজের কমর থেকে ৬শ গ্রাম গাঁজা এবং কামরুজ্জামানের কমর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে।থানা অফিসার ইনচার্জ( ওসি) এজাজ শফী জানান, মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।






নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ 