শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকূল » নদী বাঁচলে দেশ বাঁচবে,এই স্লোগানে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত
প্রথম পাতা » উপকূল » নদী বাঁচলে দেশ বাঁচবে,এই স্লোগানে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত
৬৯৭ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী বাঁচলে দেশ বাঁচবে,এই স্লোগানে মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

 

 

 

---

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলায় ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় পশুর নদী এবং মোংলা নদীর মোহনায়।’ নদী বাচলে, দেশ বাচবে এই স্লোগানে’ বিশ্ব নদী দিবস পালন করা হয়।

নদী দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং বাদাবন এর আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পশুর এবং মোংলা নদীর মোহনায় অনুষ্ঠিত এসব কর্মসুচির মধ্যে রয়েছে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান, নদী রক্ষার দাবীতে মানববন্ধন,সাতার প্রতিযোগিতা এবং বিকালে নদী মাতৃক বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রীক গানের আড্ডা অনুষ্ঠিত হবে।

 

 ---

 

রবিবার সকাল ১০টায় পশুর এবং মোংলা নদী সংলগ্ন এলাকায় প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বিশ্ব নদী দিবসের কর্মসুচির শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মন্ডল, শুক্লা হালদার, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ইয়ুথ লিডার রিয়াজ, বাদাবনের আল ইমরান ইজারদার প্রমূখ। সকাল ১১টায় পশুর ও মোংলা নদীর মোহনায় নদীর তীরে নদী দখল এবং দূষণ বন্ধের দাবীতে আয়োজন করা হয় মানববন্ধন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাপা’র বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তারা বলেন নদী বাচলে দেশ বাচবে। অপরিকল্পিত শিল্পায়ন এবং চিংড়ি চাষের ফলে উপকূলীয় অঞ্চলে প্রবাহমান নদী-খাল দখল হচ্ছে। এছাড়া প্লাস্টিক পণ্য, জাহাজী বর্জ্য, তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর পানি দূষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বক্তারা দখল এবং দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবী জানান। সকাল সাড়ে ১১টায় নদীর রক্ষায় সচেনতা সৃষ্টিতে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৩টায় নদী মাতৃক বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং নদী কেন্দ্রিক গানের আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিকালের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গানের আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে সাতার এবং শিশু চিত্রাংকণে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হবে।





উপকূল এর আরও খবর

সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর
আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী
পাইকগাছায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ
পাইকগাছায় উপকূল দিবস পালিত পাইকগাছায় উপকূল দিবস পালিত

আর্কাইভ