শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে স্কুলের পাশে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে স্কুলের পাশে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া
৬০১ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে স্কুলের পাশে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া

---

এস ডব্লিউ নিউজ:

পাইকগাছায় প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে লাইসেন্স বিহীন স’মিল পরিচালনা করছেন শিক্ষক জি এম শওকত হোসেন । ইতিপূর্বে তার লাইসেন্স বিহীন স’মিলে অভিযান চলিয়ে মোবাইল কোর্টে দুই হাজার টাকা জরিমানা করেন এবং স’মিলের কার্যক্রম বন্দ রাখার নির্দেশ প্রদান করেন। তবে তিনি উপজেলা প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে স’মিল চালাতে থাকায় এলাকার সচেতন মহলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উপজেলার নতুন বাজারের মেইন সড়কের পাশে ও স্কুল থেকে ৫০ মিটারের মধ্যে জি এম শওকত হোসেনের লাইসেন্স বিহীন সমিল অবস্থিত। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০ মিটারের মধ্যে করাতকল সহ যে কোন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করার বিধি নিষেধ থাকলেও তা তিনি মানছেন না। তিনি স্থানীয় শহিদ জিয়া  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। লাইসেন্স বিহীন স’মিলটি তার ও  সেতারা বেগমের নামে। তিনি একজন শিক্ষক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে নিয়ম নিতি উপেক্ষা করে স’মিল পরিচালনা করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চিত্ত রঞ্জন ঘোষ বলেন,দুইটি সমিলের করাতের আওয়াজে কমলমতি শিশুদের পড়াশুনায় মনযোগ ব্যাহত হচ্ছে ও মেইন রাস্তার দুপাশ জুড়ে কাটের গুড়ি ফেলে রাখায় ছাত্র-ছাত্রীদের দূর্ঘটনার ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্কুল  ম্যানেজিং কতৃপক্ষ কাট ব্যাবসায়ীদের কে কাঠ সরাতে বললেও তারা কোন গুরুত্ব দেয়না। এ বিষয়টি শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। করোনার কারনে এখন স্কুল ছুটি রয়েছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর   লাইসেন্স বিহীন করাত কল পরিচালনা করার জন্য ও রাস্তার পাশে অবৈধ ভাবে কাঠ রাখায়   নতুন বাজরে সৌগত ঘোষের স’মিলে লাইসেন্স নবায়ন না থাকায়  ৫ হাজার টাকা এবং শওকত হোসেন ( সেতারা বেগম) কে ২ হাজার টাকা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময়ে সঙ্গে ছিলেন প্রসিকিউশন অফিসার ও বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক, এএসআই তরিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স । এ বিষয়ে স’মিল এর মালিক জি এম শওকত হোসেন বলেন, আমি ইউএনও সাহেব ও বন কর্মকর্তার সাথে  কথা বলে এসেছি। স’মিলের লাইসেন্সের জন্য আবেদন করেছি এখন তদন্ত হয়নি। এ বিষয়ে বন কর্মকর্তা প্রেমানন্দ রায় বলেন, স’মিলের বিষয়ে তার সাথে আমার কোন কথা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দীকী বলেন,প্রচলিত নিয়ম অনুযায়ী যাদের লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে তাদের স’মিল চালানোর সুযোগ দেওয়া হবে। আর যাদের প্রচলিত নিয়ম অনুযায়ী লাইসেন্স পাওয়ার সুযোগ নেই সে সব স’মিলের স্থাপনা অপসারন সহ কঠোর  আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)