সোমবার ● ১৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রতারক সাইদুর রহমান আটক
পাইকগাছায় প্রতারক সাইদুর রহমান আটক

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় ৩৭তম বিসিএস এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজে সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে সতেরো ব্যক্তির নিকট থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাইদুর রহমান অরণ্য নামে এক প্রতারককে আটক করেছে র্যাব-৬। রবিবার অভিযান চালিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট এর নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে। সোমবার সকালে পাইকগাছা থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় উপজেলার বাশাখালী গ্রামের নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী বাশাখালী গ্রামের শওকত গাজীর ছেলে নুরুজ্জামান গাজি (সাগর) সহ ৩ ব্যক্তি বাদী হয়ে রুপসা থানার তালিমপুর গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে এস এম সাইদুর রহমান অরন্যর নামে পাইকগাছা থানায় মামলা দায়ের করে। সে কখনো বিসিএস ক্যাডার, কখনো উচ্চ পদস্থ কর্মকর্তা , যশোর থেকে প্রকাশিত সমাজের কথা পত্রিকার খুলানা ব্যুরো প্রধান, সি এন এন পরিচয় দিয়ে চলাফেরা করত। কিছুদিন আগে বাশাখালী থেকে ৩৪ লাখ টাকা নিয়ে চাকরী না দিয়ে তালবাহানা করতে থাকে । এর মধ্যে একই এলাকা থেকে চাকরি দেওয়ার নাম করে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়। তার সূত্র ধরে র্যাব ৬ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটককৃত সাইদুরকে সোমবার সকালে পাইকগাছা থানা হস্তান্তর করে। ওসি এজাজ শফি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হবে ।






আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার 