শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » মিডিয়া » তিন সাংবাদিককে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান
প্রথম পাতা » মিডিয়া » তিন সাংবাদিককে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান
৫৭৫ বার পঠিত
মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন সাংবাদিককে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান

 

এস ডব্লিউ নিউজ:

‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার--- দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ওয়াদুদুর রহমান পান্না ভাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তাঁর স্মৃতি ধরে রাখার এ ব্যবস্থা সবার জন্য গর্বের। তাঁরই অবদানে চালু হওয়া এ পদক যারা পাবেন, তাঁরা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আরও উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর খুলনার আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের মধ্য হতে মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত লেখার জন্য এ পদক প্রদান করা হবে। এবছরের জন্য পদকপ্রাপ্তরা হলেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, দৈনিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলাম ও দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ও ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ মনোনয়ন বোর্ডের সদস্য ম. জাভেদ ইকবাল, খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নে সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।





মিডিয়া এর আরও খবর

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে  সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব

আর্কাইভ