রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধিঃ পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহ্বানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে র্যালি শেষে সংগঠনের নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু। বক্তৃতা করেন, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি রোজী সিদ্দিকী, লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের একটি বিরল সম্পদ। এই বন আমাদের গর্বের সঙ্গে জড়িয়ে আছে। সুন্দরবন আমাদের সম্পদ, আমাদের গর্ব। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।






২২ নভেম্বর থেকে ৩দিন ব্যাপী সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু
বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা
পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে 