শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকূল » সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু হয়েছে
সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু হয়েছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু হয়েছে। সুন্দরবনের পশ্চিম বনবিভাগের কুপে গোলপাতা কাটা চলছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত গোলপাতা আহরণ চলবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর ডিসেম্বরে গোলপাতা আহরণের মৌসুম শুরু হয়। তবে বন সুরক্ষা জন্য গোলপাতা আহরণ মৌসুমে বাওয়ালীদের বিএলসি (পারমিট) দেয়ার ক্ষেত্র কঠোর আছে বন বিভাগ। প্রথম দফায় বনবিভাগ খুলনা রেঞ্চের একটি কুপ থেকে ১লাখ মন গোলপাতা পারমটি দিয়েছেন। গত ৩১ জানুয়ারী থেকে পারমিট দেওয়া শুরু হয়েছে এবং ৩১ মার্চ পর্যন্ত আহরণ চলবে। প্রথম দফায় ১৪৫টি বিএলসির অনুকুলে ৭০ হাজার ১২৮ পন গোলপাতা সংগ্রহের পারমিট নিয়ে বাওয়ালীরা গোলপাতা কাটা শুরু করেছে। উপকুল এলাকার ঘরবাড়ীর ছাউনির কাজ গোলপাতা ব্যবহার করা বেশ জনপ্রিয়। পাইকগাছার গোলপাতা ব্যবসায়ী আতিয়ার রহমান ও সামছুর রহমান জানান, এখন আগেরমত গোলপাতার চাহিদা নেই। বিক্রি কমে যাওয়ায় গত বছরের গোলপাতা রয়ে গেয়ে অনেক আড়ৎ ঘরে। তাছাড়া বাওয়ালীদের ঝুঁকি নিয়ে গোলপাতা কাটতে হয়। তারপরেও গোলপাতা আহরণের যে পরিমাণ টাকা লগ্নী করা লাগে সেই তুলনাই একেবারেই ব্যবসা হচ্ছে না। খুলনা বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মহাসিন হোসেন জানান, প্রতিটি স্টেশন ও কুপে নিয়মিত তদারুকি করে বিএলসি (পারমিট) নবায়নের অনুমতি দিয়েছেন। পাশাপাশি কুপে নৌকার সাথে মিল রেখে গোলপাতা কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনের আহরণ যোগ্য সম্পদ গোলপাতা। সঠিক ভাবে পাতা কাটলে গোলগাছ ও সুন্দরবন ভালো থাকবে। সুন্দরবনের গোলপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।






দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর 