মঙ্গলবার ● ৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার নতুন বাজারে সমিলের কাঠগোলা আগুনে ভষ্মিভুত
পাইকগাছার নতুন বাজারে সমিলের কাঠগোলা আগুনে ভষ্মিভুত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার নতুন বাজারের শওকত হোসেনের সমিলের কাঠগোলা আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। রোববার দিবাগত রাত আনুঃ ১ টায় কাঠগোলায় আগুন লেগে ৪টি ঘরে রাখা সাইজ করা কাঠ পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা পানি দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আশাশুনি থেকে ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভাতে সক্ষম হয়। কাঠগোলার মালিক শওকত হোসেন জানান, তার প্রায় ৪-৫ লাখ টাকার সাইজ করা কাঠ পুড়ে গেছে, ব্যবসায়ী মোঃ তগবির গাজী জানান, তার প্রায় ১ লাখ টাকার কাঠ পুড়েছে ও ব্যবসায়ী কফিল উদ্দীন গাজী জানান, তার প্রায় ৩০ হাজার টাকার কাঠ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসাীয়রা জানায়, রোববার সন্ধ্যায় ঝড়ে সমিলের বিদ্যুতের তার ছিড়েযেতে পারে,রাতে বিদ্যুতের লাইন চালু হলে র্শট সার্কিটে কাঠগোলায় আগুন লেগে যায় বলে ধারণা করছে।
আগুন নেভানোর সময় স্থানীয় লোকের পাশাপাশি থানা পুলিশ উপস্থিত ছিলেন।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 