শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » উপকূল » উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ঢাকায় আমরা বন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ঢাকায় আমরা বন্ধু ফাউন্ডেশনের মানববন্ধন
এস ডব্লিউ নিউজ:
সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে আমরা বন্ধু ফাউন্ডেশন ও ঢাকাস্থ সাতক্ষীরাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইনডিপেন্ডেন্ট টিভির সংবাদ প্রযোজক খালিদ ইমরাম রিপন, আমরা বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য মফিজুল ইসলাম অক্ষর, আমরা বন্ধুর সদস্য মাইনুল হাসান প্রমূখ ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা সাতক্ষীরা। ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ফের লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ভেসে গেছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। পান্দিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে দুই লক্ষাধিক মানুষ। অবিলম্বে সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে সাতক্ষীরার উপকূলীয় এলাকা সাগরে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে ঢাকায় বসবাসরত সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়ে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।






দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর 