শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » অর্থনীতি » “বাহাদুর” খুলনাঞ্চলের বৃহত্তম গরু; দাম হেকেছেন ২০ লাখ টাকা
প্রথম পাতা » অর্থনীতি » “বাহাদুর” খুলনাঞ্চলের বৃহত্তম গরু; দাম হেকেছেন ২০ লাখ টাকা
৭৯২ বার পঠিত
শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“বাহাদুর” খুলনাঞ্চলের বৃহত্তম গরু; দাম হেকেছেন ২০ লাখ টাকা

---

এস ডব্লিউ নিউজ ॥

“বাহাদুর” গরুর নাম। খুলনাঞ্চলের বৃহত্তম গরু। তার বয়স ৩ বছর ২২ দিন। উচ্চতা ৬ ফুটেরও বেশি,লম্বা প্রায় ১০ ফুট ও ওজন প্রায় ৩৫ মন।  বাহাদুরের দাম ৯ লক্ষ টাকায় উঠেছে, মালিক চেয়েছেন ২০ লক্ষ টাকা।  বাহাদুরের নাম  এলাকায় ছড়িয়ে পড়েছে। পাইকগাছা –আঠারো মাইল মেইন সড়কের পাশে বাহাদুরের মালিকের বাড়ি। মেইন সড়কের পাশে বাড়ি হওয়ার কারনে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ৭/৮শ লোক বাহাদুরকে দেখতে আসে।

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইনিয়নের রামনাথপুর গ্রামের শেখ সাদেকুজ্জামানের শখের বসে পোসা বাহাদুর । মালিক শেখ সাদেকুজ্জামান জানাান,শখের বসে তিনি বাড়িতে অস্ট্রেলিয়ান জাতের একটি গাভী পোষেন। গাভীটির নাম রাখেন রানী। রানীর প্রথম বাচ্চা এই বাহাদুর। বাহাদুরের জন্মের সময় তার ওজন ছিল ৪২ কেজি। দেখতে হিষ্টপুষ্ট ও নাদুস নুদুস হওয়ায় তার নাম রাখা হয় বাহাদুর। এখন বাহাদুরের প্রতিদিন সাতশ টাকার খাবার লাগে। দিনে ৩ বার গোসল করানো হয় ও সার্বক্ষনিক ফ্যানের বাবস্থা আছে। বাহাদুরকে গোয়াল ঘর থেকে বের করা হয়না। কারন বাহাদুরের উচ্চতা ও তার বড় আকারের কারনে ঘরের দরজা দিয়ে বের হতে পাওে না। তাকে বের করতে হলে ঘরের দরজা ভাংতে হবে। বাহাদুর মালিক ছাড়া অন্য কেউ কাছে বা গায়ে হাত দিলে ক্ষেপে যায়। মালিকের কথা যেন বাহাদুর বুঝতে পারে। মালিক তাকে শুয়া থেকে উঠে দাড়াতে বল্লে বাহাদুর দাড়িয়ে যায়। মালিক ছাড়া অন্য কেও বাহাদুরের কাছে গেলে তাড়া করে। ---

এই বাহাদুর এখন খুলনার পাইকগাছার অন্যতম কুরবানির পশু হিসাবে পরিচিতি পেয়েছে। ক্রেতারা প্রতিদিন বাহাদুরকে দেখতে ভিড় করছে।তাছাড়া দর্শনার্থীরাতো রয়েছে। দেশের বড় গরুর মধ্যে বাহাদুর অন্যতম। তার বয়সও ওজনের উপর ভিত্তি করে দাম হাকছেন ২০ লাখ টাকা। ইতিমধ্যে ক্রেতারা ৯ লক্ষ টাকা দাম বলেছে। বাহাদুর গ্রামে থাকায় তার প্রচার ও পরিচিতি ছড়িয়ে পড়েনি। এ জন্য বাহাদুরের নাম ডাক কিছুটা কম। মালিক শেখ সাদেকুজ্জামান বলেন, শখের বসে বাহাদুরকে লালন-পালন করছি। কুরবানি ঈদে তাকে বিক্রি করতে হবে এমনটা না। বাহাদুরের দাম ২০ লক্ষণ টাকা ধরা হয়েছে।  ভালো দাম পেলে বিক্রি করা হবে। আলোচনা সাপেক্ষে দাম কমবেশি হতে পারে। বাহাদুর এখন পাইকগাছার চমক। এলাকাবাসী জানান, বাহাদুরের মত এত বড় গরু আগে তারা কখনও দেখেনি। তাই বিভিন্ন এলাকার লোক শেখ সাদেকুজ্জামানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছে বাহাদুরকে দেখার জন্য।বাহাদুর যেন এলাকার ঐতিহ্য ও গর্ব।





অর্থনীতি এর আরও খবর

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান  -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
দেশ পেরিয়ে বিদেশে যাচ্ছে কুচিয়া মাছ দেশ পেরিয়ে বিদেশে যাচ্ছে কুচিয়া মাছ
পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু পাইকগাছায় পূবালী ব্যাংকের ২৩৯ তম উপশাখার যাত্রা শুরু
পাইকগাছা পৌরসভার  ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা পাইকগাছা পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা
জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে জ্বালানী সংকটে বাড়ছে গোবরের তৈরি মশালের চাহিদা বাড়ছে
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু পাইকগাছায় বাইনবাড়ীয়া ঘোষখালী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজ শুরু
পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা পাইকগাছায় বেড়েছে ভেনামী চিংড়ির উৎপাদন; অচিরেই বাণিজ্যিক চাষের প্রত্যাশা
সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে

আর্কাইভ