শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫
প্রথম পাতা » অপরাধ » জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫
৪৭৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

এস ডব্লিউ নিউজ:---   জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও তৈরি করায় বগুড়ায় পাঁচজনকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার  ২৩ আগস্ট  রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার ২৪ আগস্ট  বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, মো. আরিফ আলী। আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটকরা বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিওটি ধারণ করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। এই পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে। তারা ভিডিওটি বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি টিম কাজ শুরু করে। সংশ্লিষ্টদের শনাক্ত করে সোমবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে পাঁঁচজনকে আটক করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বাংলাদেশ পুলিশ বিভাগের হেড কোয়ার্টারের নির্দেশ অনুযায়ী সদর থানার এসআই জাকির ও সঙ্গীয় ফোর্সসহ সারারাত অভিযান পরিচালনা করে।  এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক মহম্মদপুরে জুয়ার আসরে নগদ অর্থসহ ১৬ জন আটক
মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)