রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছার রাড়ুলীতে একই স্থানে আ’লীগ প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা আহবান করায় প্রশাসন কর্তৃক বন্ধ
পাইকগাছার রাড়ুলীতে একই স্থানে আ’লীগ প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা আহবান করায় প্রশাসন কর্তৃক বন্ধ

এস ডব্লিউ নিউজ: পাইকগাছার রাড়ুলীতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একই স্থানে নির্বাচনী সভা আহবান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সভার কর্যক্রম বন্ধ ঘোষনা করেছেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দু’পক্ষের ডাকা নির্বাচনী সভা বন্ধ করেছেন। থানার ওসি ( তদন্ত) স্বপন কুমার রায় জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে রবিবার বিকেলে রাড়ুলীর বোরহানপুর ফুটবল মাঠে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদ্য আ’লীগ থেকে বহিস্কৃত বিদ্রোহ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ: মজিদ গোলদার বোরহানপুর ফুটবল মাঠে পৃথক-পৃথক ভবে সভা আহবান করেন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে নির্বচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দুটি পৃথক সভা বন্ধের কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম,খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দু’পক্ষ একই স্থানে ও একই সময়ে পৃথক সভা আহবান করায় তা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোন পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বলেন। এ দিকে আ’লীগ মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনের সুন্দর পরিবেশ বিঘ্নত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগের বহিস্কৃত বিদ্রোহী (আনারস) প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ: মজিদ গোলদার নির্বাচনী মাঠ গরম করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি অভিযোগ করেন মারপিট ও হুমকির কথা বলে মজিদ গোলদার রাড়ুলীতে ক’জন সাংবাদিক ডেকে নিয়ে প্রেস ব্রিফিং এর নামে মিথ্য অভিযোগ তুলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। উল্লেখ্য শনিবার বিকেলে শ্রীকন্ঠপুরের মাঝের পাড়ায় ( আনারস ) প্রতিকের সমর্থকদের শোডাউনের প্রস্তুতি গ্রহন করেন। এ সময় নৌকা প্রতিকের সমর্থকদের দ্বারা হুমকি ও মারধরের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলাদার থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশনা দিয়েছেন।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 