বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পরিত্যাক্ত অবস্থায় লোহার রডসহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার
পাইকগাছায় পরিত্যাক্ত অবস্থায় লোহার রডসহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পরিত্যাক্ত অবস্থায় লোহার রডসহ বিভিন্ন সরঞ্জম উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার গদাইপুর গ্রামের কর্মকার পাড়ার পশু চিকিৎসক কৃষ্ণপদ ভদ্রের বাড়ীর সামনের পানির পাইপের ভিতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি লোহার রড, যার একপাশে সুচালো, সেলাই রেঞ্জ, হেক্সব্লেড, চাবি ও কচটেপ পাওয়া গেছে। সকালে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করার সময় তারা কাপড় দেখে টানাটানি করলে এসব বের হয়ে আসে।
এ বিষয়ে কৃষ্ণপদ ভদ্র থানা পুলিশকে জানালে থানার এসআই আনজির ঘটনাস্তলে এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। কৃষ্ণপদ ভদ্র ও প্রতিবেশীরা জানান বুধবার রাতে তারা সকলে বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিল। তার ধারনা এ সুযোগে সংঘবদ্ধ চোরেরা চুরি করার পরিকল্পনায় এসব জিনিসপত্র পাইপের মধ্যে লুকিয়ে রাখতে পারে। ইতি পূর্বেও এ পাড়ায় একাধিকবার চুরি সংগঠিত হয়েছে। এ বিষয়ে থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, ছোট ছোট ছেলেমেয়েরা খেলার করার সময় পাইপের ভিতর থেকে লোহার এসব সামগ্রী পেয়েছে। যার কার্যক্ষমতা নেই। থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে এবং ঐ এলাকায় পুলিশের নজরদারী বাড়ানো হবে।






পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ 