শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে শ্রমিক; আটক অজ্ঞান পার্টির সদস্য
ঢাকা থেকে পাইকগাছাগামী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পড়েছেন উপজেলার ধামরাইল গ্রামের ফেরদৌস সানা। ৩১ শুক্রবার অক্টোবর রাতে ঢাকা থেকে পাইকগাছাগামী একটি বাসে এ ঘটনা ঘটে। তিনি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইলের মৃত আবুল সানার পুত্র।
জানা গেছে, ফেরদৌস সানা ঢাকায় কাজ করেন। চাচার মৃত্যুর খবর পেয়ে তিনি রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে পাইকগাছাগামী বাসে রওনা হন। যাত্রাপথে আরিচা ঘাট পার হওয়ার পর বাসে তার পাশের সিটে বসা এক অজ্ঞাত ব্যক্তি কৌশলে ঝালমুড়ি খাওয়ায়। কিছুক্ষণ পর ফেরদৌস অসুস্থ বোধ করে এসময় উক্ত ব্যক্তি তার টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
তখন ফেরদৌস চিৎকার দিলে বাসের সুপারভাইজার ও অন্যান্য যাত্রীরা দ্রুত এগিয়ে এসে অজ্ঞান পার্টির ওই সদস্যকে ধরে ফেলে। পরে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। বর্তমানে ফেরদৌস ও ধৃত অজ্ঞান পার্টির সদস্য দুজনেই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার সকালে হাসপাতাল থেকে খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ হাসপাতালে পৌঁছিয়ে অজ্ঞান পার্টির সদস্যকে নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে পাইকগাছা থানার এসআই সুমন গাইন জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার 