শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা আগুন পুড়েছে; একে অপরের প্রতি দোষারোপ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা আগুন পুড়েছে; একে অপরের প্রতি দোষারোপ
৪৬৩ বার পঠিত
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা আগুন পুড়েছে; একে অপরের প্রতি দোষারোপ

পইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় বিরোধপুর্ণ একটি চিংড়ী ঘেরের বাসা কে বা কারা পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। বাসা মালিক প্রতিপক্ষ তৈয়েবুরদের দায়ী করছে। অপরদিকে প্রতিক্ষরা বলছে তাদের দাবীকৃত জমি না দেয়ার জন্য নিজেরা ঘর পুড়িয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। --- সরজমিনে জানা যায়, উপজেলার রাড়ুলির কপেতাক্ষ নদের টুটা নামক স্থানে স্থানীয় হায়দার আলী ৪০ বিঘার চিংড়ী ঘের। বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে ২২বছর ধরে চিংড়ী চাষ করছে। এর মধ্যে গত ডিসেম্বর মাসে স্থানীয় তৈয়েবুর রহমান গাজী ১০ বিঘা ১৫ কাঠা জমি মকছেদ,সৌরভ,শাহমত,মোসলেম ও আফছারদের কাছ হারিতে ইজারা নেন। এ জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। যা নিয়ে থানায় অভিযোগ হলে বৈধ দাবী অনুযায়ী পহেলা ফেব্রুয়ারী ভাগবন্টন হওয়ার কথা থাকে। বন্টনের আগে মঙ্গলবার রাতে হায়দার গোলদারের ঘেরের বাসাটি কে বা কারা আগুন লাগিয়ে দিলে তা সম্পুর্ণ ভষ্মিভুত হয়। যাতে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে হায়দার আলী জানান। তিনি প্রতিপক্ষ তৈয়েবুর রহমান ও তার পরিবারকে দায়ী করছে। অপরদিকে তৈয়েবুর রহমান জানান,আজ আমার জমি বের করে দেয়ার কথা। জমি না দেয়ার চক্রান্ত করে নিজেরা আগুন লাগিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। স্থানীয় কেউ এ ব্যাপারে কিছুই বলতে রাজি হয়নি। মঙ্গলবার সকালে এস আই নিরপম নন্দী ঘটনাস্থল পরিদর্শনকালে জানান ঘেরের বাসাটি সম্পুর্ন পুড়ে ভষ্মিভুত হয়েছে। কে বা কারা পুড়িয়েছে তা তদন্ত না করে কিছু বলা যাবেনা।





অপরাধ এর আরও খবর

আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)