মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
আশাশুনিতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
আশাশুনি =
: আশাশুনিতে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ১১ টায় আশাশুনি এতিমদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও শপথ পাঠ করেন, উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত সদস্য। দুটি গ্রুপে ভাগ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, রুহুল কুদ্দুস, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকি ফেরদৌস পলাশ, দীপঙ্কর কুমার দ্বীপ, আবু বক্কার সিদ্দিক ও সাংবাদিকবৃন্দ।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 