শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের পরিবারের জবর দখলকৃত হিন্দুরের জমি মুক্ত হতে চলেছে
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের পরিবারের জবর দখলকৃত হিন্দুরের জমি মুক্ত হতে চলেছে

পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় দীর্ঘদিনের জবর-দখলের অভিসাপ থেকে হিন্দুরের প্রায় ৩৪ বিঘা সম্পত্তি অবৈধ দখল মুক্ত হতে চলেছে। শুক্রবার সকালে জমির মালিকগন গোলবুনিয়ার মৃতঃ মনোজ সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও মৃতঃ অখিল সরদারের ছেলে দীপক-দিলীপ সরদার দিংরা আমিনদ্বারা জমি জরিপ করছেন। ঘটনাটি সোলাদানা ইউপির খাটুয়ামারীতে। উজ্জ্বল সরদার পরিবারের সদস্যরা জানান, পাইকগাছার সিনিয়র জজ কোর্ট দেওঃ ৪৩/৯৩ মামলায় গত ২৫-১০-২০০৫ তারিখে বিচারক ইমরান হোসেন চৌধুরী চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় দেন। এ আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ জামাল সরদার দিংদের দায়ের করা আপীল ১৯/২০০৬ মামলায় উচ্চ আদালত ২৩-৫-১২ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে আদেশ দেন । উজ্জ্বল ও দিলীপ সরদার পরিবারের অভিযোগ, এ সম্পত্তির আমাদের নামে হাল জরিপের, ৪১৮ ৪১৯,৪৫৩,খতিয়ানের ১৬০,১৬১সহ বিভিন্ন দাগে রেকর্ড হওয়ায় পরেও বছরের পর বছর ধরে খাটুয়ামারীর বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের পিতা রুহুল আমীন সরদার, বারিক সরদার, জালাল সরদার দিংরা একটি ডিসি আর দেখিয়ে পেশীশক্তি বলে চিংড়ি ঘেরভুক্ত জমি জবর দখল করে রাখেন। ইতোমধ্যে এ জমির বিরোধ নিয়ে থানায় দুপক্ষের মধ্যে বসাবসি হলেও কোন সমাধান মেলেনি। এরই মধ্যে রুহুল আমীন দিংরা নির্বাহী আদালত ১৪৪ ধারার মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে জমির মালিকগনের মধ্যে উজ্জ্বল- দিলীপ সরদার দিংরা জানান,আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও আমাদের রেকর্ডীয় সম্পত্তির উপর এমআর মামলা, তা টেকবে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন। এ সম্পর্কে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে, খাটুয়ামারীতে সম্পত্তির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সোলাদানায় পুলিশী ব্যবস্থা জেরদার করা হয়েছে ।






২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ 