শুক্রবার ● ১৮ মার্চ ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় দোল উৎসব
পাইকগাছায় দোল উৎসব
পাইকগাছায় ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বাংলাদেশে এই উৎসব ‘দোলযাত্রা’ নামে পরিচিত। রাধা-কৃষ্ণের স্মরণে এ দোল উৎসবে
হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা রঙের খেলায় মেতে ওঠেন।
ধর্মীয় অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হবে দিনটি। সাধারণত সারাদেশে দোলযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের মূর্তি পালকিতে বসিয়ে ভক্তিমূলক গান গেয়ে উদযাপন করেন। একে অপরকে নানা রং ও আবির দিয়ে রাঙিয়ে প্রকাশ করেন আনন্দ।বৈষ্ণব বিশ্বাসীদের মতে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের নন্দনকাননে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা দেবী এবং সখী ও অন্যান্য গোপীর সাথে রঙ খেলায় মেতেছিলেন। এই দিনকে স্মরণ করতেই দোলযাত্রার সূচনা হয়েছিলো। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পঞ্জিকা অনুসারে, ১৪তম রাতের পরবর্তী দিনে উদযাপিত হয় দোল। ভারত, নেপালসহ বিভিন্ন স্থানে এটি ‘দোল উৎসব’ ও ‘হোলি’ নামেও পরিচিত। আবার কোথাও কোথাও এ উৎসবকে অনেকে বসন্ত উৎসবও বলে আখ্যায়িত করেন।






নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা 