শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় চড়ক পূজা ও চৈত্র সংক্রান্তি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় চড়ক পূজা ও চৈত্র সংক্রান্তি মেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় ৩ দিন ব্যাপি চড়ক পূজা ও চৈত্র সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে, কঠোর ব্রত ও অনুশাসনের মধ্যে দিয়ে চড়ক পূজা উদ্যাপিত হয়েছে।
উপজেলার গদাইপুর ইউনিয়নের বাজারখোলার গাছতলা ৩দিন ব্যপি চড়ক পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজার শেষ দিন গদাইপুর ফুটবল মাঠে চৈত্র সংক্রান্তি মেলা বসে। চলমান মেলাটি পরে বৈশাখী মেলায় রুপ নেয়।মৃৰশিল্প,কুঠির শিল্পসহ বিভিন্ন পন্য ও মিষ্টান্ন দ্রব্য বিক্রয় করা হয়। মেলায় নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকায় শিশুদের ব্যপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন মেলা অ
নুষ্ঠিত হয়। মেলার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন চৈত্র সংক্রান্তি মেলার ও বৈশাখী উৎসব উদ্যাপন কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। মেলা পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটির নের্তৃবৃন্দ ও থানা পুলিশ। গ্রামীণ এ মেলায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।






পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন
পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপিত
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন 